"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

টহলদারীর সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ১ পুলিশ

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কখনো রক্ষক আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দিচ্ছেন। আবার কোথাও আইনের রক্ষক নিজেই রাস্তায় পড়ে মার খাচ্ছেন। আর আজ এরকমই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিন ভোরে উত্তর কলকাতার শোভাবাজারের কাছে বড়তলা থানা এলাকায় এক টহলদারী পুলিশকর্মীকে মারধর করে মাথা ফাটানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত পুলিশকর্মীর নাম দেবাশিস মণ্ডল। দেবাশিসবাবু কলকাতা পুলিশের এক জন কনস্টেবল।

ভোরবেলার দিকে শহরের বিভিন্ন এলাকায় পুলিশি টহল চলে। আর এই ধরণের টহলে এক একটি দলে দু’জন করে পুলিশকর্মী থাকেন। এদিন তার উপর সেই দায়িত্ব ছিল। কিন্তু দেবাশিসবাবু একাই বাইক নিয়ে বড়তলা এলাকায় টহলে বেরিয়েছিলেন। এরপর রাস্তায় বেশ কিছু দুষ্কৃতীদের কুকর্মে বাধা দেওয়াতেই দুষ্কৃতীরা দেবাশিসবাবুর উপর আক্রমণ করে চম্পট দেয়। তারপর তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আপাতত সেখানেই চিকিৎসাধীন আছেন। তবে এই ঘটনায় খোদ পুলিশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031