"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

উঁচু জাতের তরুণীকে বিয়ে করায় প্রাণে মরতে হলো দলিত যুবককে

Share

নিউজ ডেস্কঃ উত্তরাখণ্ডঃ উত্তরাখণ্ডের আলমৌড়ায় উচ্চবর্ণের এক তরুণীকে বিয়ে করার অপরাধে এক দলিত যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ফলে এই ঘটনায় বিজেপি শাসিত উত্তরাখণ্ডের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা যায়, গত ২১ শে আগস্ট ওই তরুণীর সঙ্গে জগদীশের বিয়ে হয়েছিল। এরপর থেকেই ওই তরুণীর দাদা ও পরিবারের সদস্যরা জগদীশকে খুনের হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। ভিকিয়াসৈন এলাকায় একটি গাড়ির ভিতর তার দেহ উদ্ধার করা হয়।দেহে অন্তত ২৫ টি ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।


এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও কোনোরকম সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, রড জাতীয় কোনো অস্ত্র দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। এদিকে জগদীশ সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন।


মহকুমাশাসক নিশা রানি জানান, ‘‘বৃহস্পতিবার বিকেলেবেলা জগদীশের স্ত্রীর মা, সৎবাবা ও সৎভাই স্থানীয় শিলাপানি সেতুর অদূরে তাকে অপহরণ করে নিয়ে যান। পুলিশ অভিযোগ পেয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে জগদীশের দেহ উদ্ধার করে অভিযুক্ত তিন জনকেও গ্রেফতার করা হয়।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930