"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিমানবন্দর চত্বর থেকে উদ্ধার ১ শিশুর কঙ্কাল

Share

নিউজ ডেস্কঃ ইনদওরঃ ইনদওরের দেবী আহিল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে একটি শিশুর কঙ্কাল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এয়ারোড্রোম থানার পুলিশ সূত্রের খবর, রাতেরবেলা বিমানবন্দরের পিছনের এলাকায় বিদ্যুৎ এর কাজ চলছিল। কাজ করার সময় সেখানকার এক জন কর্মী একটি কঙ্কাল দেখতে পান। এরপর দ্রুত বিমানবন্দরের এক জন আধিকারিক থানায় খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। 

পুলিশী জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে, বৃষ্টির জল বের করে দেওয়ার জন্য যে গর্ত তৈরী করা হয়েছিল সেখানে কঙ্কালটি পড়ে থাকতে দেখা যায়। তারপরই কঙ্কালটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, শিশুটির বয়স প্রায় এক বছর। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কঙ্কালটি যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, তার আশপাশে প্রচুর ঝোপঝাড় রয়েছে। অতীতে সেখানে শেয়াল ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে। কিন্তু ওই শিশুটির কঙ্কাল ওই এলাকায় পৌঁছালো কিভাবে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930