"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

২৬ শের ভোটের আগেই অভিষেককে নিয়ে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ হলদিয়ার নির্বাচনী সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকেই মেদিনীপুর নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও মঙ্গলবার জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনী প্রচার সভা থেকেই নেত্রীর ঘোষণা, ভবিষ্যতে মেদিনীপুরের দায়িত্ব থাকবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই। এ বিষয়ে তিনি বলেন, ‘আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে।’ এখানেই শেষ নয়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তুমুল তুলোধোনা করেন নেত্রী। নাম না করে তাঁকে ‘গদ্দার’ বলে অভিহিত করে তিনি বলেন, ‘হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব আমি জানি।’

এ দিন হলদিয়ার সুতাহাটা সুবর্ণ জয়ন্তী মাঠে নির্বাচনী প্রচারে যোগ দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তৃণমূল সুপ্রিমোর নিশানায় নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবার। নাম না করে মমতা বলেন, ‘তোমাদের এত অহঙ্কার, এক ভাই সাংসদ। তুমি বিধায়ক। আর এক ভাইও বিধায়ক। পুরো পরিবার মিলে রয়েছে। এদিকে MLA ইলেকশনে আমাদের পরিবার থেকে আমি ছাড়া কেউ দাঁড়ায়নি।’ এই প্রসঙ্গেই তৃণমূল সুপ্রিমোর মুখে উঠে আসে অভিষেকের কথা।

তাঁর কথায়, ‘অভিষেককে রোজ গালাগালি দেয়। অভিষেকের সঙ্গে লড়াইয়ে পারো না আর আমার সঙ্গে লড়বে? আমি বলে গেলাম, আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে। আমি তো থাকবই। এই গদ্দারদের রাজনৈতিক ভাবে উৎখাত করার দায়িত্ব আমাদের।’ প্রসঙ্গত, এর আগে বিভিন্ন নির্বাচনী প্রচারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছে ভোটে জয়ের পরে এলাকার উন্নয়নের দায়িত্ব তিনি নিজের কাঁধে নেবেন। তবে এই প্রথম তৃণমূল সুপ্রিমো সরাসরি মেদিনীপুরের কেন্দ্রগুলোর দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031