"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের বাড়িতে সিবিআই

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) কয়লাপাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে বাড়িতে (শান্তিনিকেতন) পৌঁছে গিয়েছে।

এই দলে মহিলা গোয়েন্দারাও আছেন। এর আগে রুজিরাকে ইডি কয়লাপাচার কাণ্ডে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে তলব করেছিল। কিন্তু তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব সত্ত্বেও হাজিরা দেননি ফলে রুজিরার নামে গ্রেফতারী পরোয়ানাও জারি করা হয়েছিল।


অতীতে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রুজিরাকে একবার জিজ্ঞাসাবাদ করেছিল।এই মামলায় ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক বার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন। বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করে সরবও হয়েছেন।


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়াদিল্লির পরিবর্তে কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করুক, এই মর্মে আবেদন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হওয়ায় সেই মামলার প্রেক্ষিতে আদালত কলকাতায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে নির্দেশ দিয়েছিল। এদিকে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরায় যাচ্ছেন।


 

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930