"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

উদ্ধার হলো লক্ষাধিক টাকার ব্রাউন সুগার

Share

দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ পাচারের আগেই পুলিশের জালে ধরা পরল ব্রাউন সুগার সহ এক পাচারকারী। মালদার কালিয়াচক থানার ১ নম্বর ব্লক অফিস সংলঘ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

https://www.youtube.com/watch?v=RX1x3BPGRp4


পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম মহম্মদ ফিরোজ শেখ। বয়স ৩২ বছর। বাড়ি কালিয়াচক থানার কাঠালবাড়ি এলাকায়। হাতে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করার সময় মহম্মদ ফিরোজ শেখকে পুলিশ গ্রেপ্তার করে।

ধৃতকে আদালতে উঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ধৃতের কাছ থেকে ১০৫২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এই ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। এছাড়া একটি মোবাইল ফোনও উদ্ধার হয়।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31