"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বোমা নিয়ে খেলতে গিয়ে গুরুতর আহত ভাই-বোন

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের নসিপুর দিয়ারপাড়া এলাকায় বল ভেবে খেলতে গিয়ে আচমকা বোমা বিস্ফোরণে দুই ভাই-বোন আহত হয়েছে। আহতরা হলো অর্ক মণ্ডল ও রিয়া মণ্ডল।

পরিবার সূত্রে খবর, অর্ক এবং রিয়া বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরের কাছে খেলছিল। তখন সেখানে একটি বোমা পড়েছিল। আর তারা ওই বোমাটিকে বল ভেবে হাতে তুলতেই বোমাটি ফেটে অঘটন ঘটে যায়। এরপর পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা তীব্র আওয়াজ পেয়ে ছুটে আসে। তারপর অর্ক ও রিয়াকে উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।


এরপর লালগোলা থানার পুলিশের কাছেও খবর দেওয়া হয়। কিন্তু কে বা কারা বোমাটি এমন অবস্থায় রেখেছিল তা এখনো জানা যায়নি। তবে পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31