"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মাথাভাঙায় উদ্ধার বিএসএফের পোশাক পরিহিত ১ নিখোঁজ ব্যক্তির দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের মাথাভাঙা মহকুমার বিএসএফের ৭৫ নম্বর ব্যাটেলিয়ান এলাকা অর্থাৎ শীতলকুচি লাল বাজার এলাকায় এক জন ব্যক্তির রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শীতলকুচির গিতালদাহ বড় মরিচা এলাকার বাসিন্দা জালাল মিয়া। বয়স ৪৬ বছর।

পরিবারের অভিযোগ, ‘‘সম্প্রতি পরিযায়ী শ্রমিক জালাল বাড়ি ফিরেছিলেন। কিন্তু শনিবার সন্ধ্যাবেলায় নমাজ পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। এরপর গতকাল তার মৃত্যুর খবর জানা যায়। তবে লুঙ্গি ও শার্ট পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু হাসপাতালে গিয়ে দেখা যায় পরনে বিএসএফের পোশাক। যা দেখে সকলেই হতবাক।’’


মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, ‘‘মাথাভাঙা মহকুমা থেকে এক জন ব্যক্তির দেহ উদ্ধারের খবর পেয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728