"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার প্লাস্টিকে ভরা দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের উদয়পুরে ন’বছর বয়সী নাবালিকাকে খুন করে মৃতদেহ টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের ব্যাগে ভরে রাখার অভিযোগ উঠলো এক জন যুবকের বিরুদ্ধে। ধৃত যুবক ২০ বছর বয়সী।

জানা গেছে, গত ২৯ শে মার্চ থেকে নাবালিকা নিখোঁজ ছিল। পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এদিকে এলাকার মানুষ একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে দেখেন প্লাস্টিকের ব্যাগে মানুষের দেহের টুকরো ভরা রয়েছে। এরপর পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহাংশগুলি উদ্ধার করেন। 


পরে দেখা যায় সেগুলি নিখোঁজ নাবালিকার দেহের টুকরো। সে এই পাড়ার বাসিন্দা। তবে নাবালিকাকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনো অবধি ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, “এই ঘটনায় মূল অভিযুক্তও একই পাড়ার বাসিন্দা। বর্তমানে তাকে আটক করে গোটা ঘটনাটি জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930