"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাতের আঁধারে ভাঙচুর হলো বিজেপির পার্টি অফিস

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ায় রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর। ভাঙ্গা হলো পার্টি অফিসের চেয়ার। ছিঁড়ে ফেলা হলো বিজেপি জয়ী প্রার্থীর ফেস্টুন ও ব্যানার। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে বিজেপি। এ বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও, তৃণমূলের একটি সূত্র এই অভিযোগ অস্বীকার করেছে।

সোনামুখীর নিত্যানন্দপুরে বিজেপির দলীয় কার্যালয়ে বুধবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির দাবি, পার্টি অফিসের টিনের বেড়া ভেঙে ভিতরে ঢুকে চেয়ার, মাইক্রোওভেন-সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলা হয়। ছিঁড়ে ফেলা হয় সোনামুখীর দু’বারের বিধায়ক দিবাকর ঘরামির ফেস্টুন-ব্যানার। বৃহস্পতিবার সকালে বিষয়টি এই ঘটনা স্থানীয় বিজেপি নেতাদের নজরে আসে।

বিজেপির বক্তব্য, তারা ক্ষমতায় আসার পরেও কোথাও অশান্তি-মারপিট হচ্ছে না। তার পরেও বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হচ্ছে। মানুষের রায় তৃণমূল মেনে নিতে পারছে না। তাই তারা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। পাশাপাশি বিজেপি নেতাদের দাবি, নিত্যানন্দপুরের রাজনীতিতে এমন সংস্কৃতি নেই। এলাকার উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে সোনামুখী থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টিম। এ বিষয়ে সোনামুখী ব্লক তৃণমূলের সভাপতি দিব্যেন্দু সেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31