"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিয়ন্ত্রণ হারিয়ে বিজেপি সাংসদের গাড়ি ঢুকে পড়ে দোকানের মধ্যে

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ ভোরবেলা জলপাইগুড়ির ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় রাজ্যসভার তথা কোচবিহারের সাংসদ অনন্ত মহারাজের গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ঝুুপড়ি দোকানে ঢুকে পড়ে। অল্পের জন্য দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা ব্যবসায়ী নিরঞ্জন দত্ত ও কয়েকজন পথচারী প্রাণে রক্ষা পান। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরী হয়।

জানা যায়, ভোরবেলা প্রায় ৫ টা নাগাদ গাড়িটি দিল্লি থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এরপর প্রথমে একটি টাইম কলিশনে ধাক্কা মারে এবং পরে সজোরে দোকানের ভেতরে ঢুকে পড়তেই গোটা এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। শব্দ শুনে আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা গিয়ে দেখেন সাদা রঙের একটি ভিআইপি গাড়ি। যার গায়ে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘এমপি রাজ্যসভা’। তবে দুর্ঘটনার সময় অনন্ত মহারাজ গাড়িতে উপস্থিত ছিলেন না। কিন্তু গাড়ির ভেতরে এক তরুণ-তরুণী ছিলেন।

তারপর ধূপগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যান। আর ঘটনাটি ঘটেছে কিভাবে সেই সম্পর্কে গাড়িতে থাকা তরুণ-তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। যদিও দুর্ঘটনাটি আরো মারাত্মক আকার নিলে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930