"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গ্রামের মধ্যে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর চললো কুমারগঞ্জে

Share

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ আজ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার চালুন গ্রামপঞ্চায়েতের চব্বিশ নম্বর বানিহারি বুথের সামনে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ছবিতে যাদের দেখা গিয়েছে, সিও অফিসের তরফে তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের অভিযোগ, ‘‘ওই চত্বরে তৃণমূল কর্মী-সমর্থকরা ভোটারদের প্রভাবিত করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সেখান থেকে মারধর করে বের করে দেওয়া হয়। এই নিয়ে পুলিশ কমিশনের কাছে অভিযোগ দায়ের করে।’’ অন্য দিকে বিজেপি প্রার্থী জানান, ‘‘কমিশনের কাছে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও অভিযোগ জানাতে চলেছেন।’’

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা খবর, ভিজ্যুয়াল দুই-ই পেয়েছি। আমি এ টুকু শুধু বলব বিজেপির সরকার তৈরী হচ্ছে। যারা মেরেছে, তাদের ছবি ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশ তাদের কি করবে জানি না। তবে আমি পার্সোনালি দেখব ওরা কত মস্তানি করতে পারে।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031