"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্কুলে মিড ডে মিল রান্নার মধ্যেই চলছে বিড়ি বাঁধার কাজ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হবিবপুরের আইহো হাইস্কুলে ক্লাস চলাকালীন বিড়ি বাঁধার কাজ চলছে। চারপাশ বিড়ির গন্ধে ম ম করছে। আর অন্যদিকে মিড ডে মিলের রান্না চলছে। অর্থাৎ রান্নার সাথে সাথেই তামাক পাতা ঢেলে বিড়ি বাঁধার কাজ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার শিক্ষা মহলে ব্যাপক চাপানউতোর শুরু হয়। পাশাপাশি এই বিদ্যালয় থেকেই একাধিক বেনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসায় ইতিমধ্যে জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে।

মিড ডে মিলের রান্নার মাঝেই যে বিড়ি বাঁধার কাজ চলে তা পড়ুয়ারাও জানে। একজন পড়ুয়ার কথায়, “যারা রান্না করে ওদের রান্নার মাঝেই বিড়ি বাঁধতে দেখেছিলাম। শিক্ষকরাও কিছু বলেনি।” আরেক জন পড়ুয়া জানায়, “স্কুলের মাসিরা রান্না ছেড়ে বিড়ি বাঁধছে। স্কুল চলাকালীন এটা করে। আজ তো মিড ডে মিলও বন্ধ রয়েছে। ওই নোংরা হাতেই আবার রান্না করছে। সব দেখেও কেউ কিছু বলেনি। আজ তো রান্নাই হয়নি। গেটে তালা দেওয়া। আবার মাঝে মধ্যে রান্নার মাসিরা খাবার বাড়ি নিয়েও চলে যায়।”


কিন্তু প্রধান শিক্ষক বলেন, “ছাত্রদের তরফ থেকে বিড়ি বাঁধা নিয়ে আমাদের কিছু জানানো হয়নি। ওরা অনেক অভিযোগ নিয়ে আসে তবে বিড়ি সম্পর্কিত কোনো অভিযোগ মাস্টারমশাইরা পাননি। আর মিড ডে মিলের কোথায় কি হয় আমি জানি না। আমার বিদ্যালয়ে হাজিরা দেখে তবেই রান্না হয়। মিড ডে মিলের জন্য একজন আলাদা শিক্ষক রয়েছেন। তিনি দেখভাল করেন। মিড ডে মিলের জন্য রোস্টার তৈরী করা হয়। কি কি রান্না হচ্ছে সব ঠিক থাকে। আমি এখানে জয়েন করার পর কোনোদিন বাড়তি রান্না হয়নি। এখানে সেন্ট্রাল টিমও এসেছেন। সব দেখে গিয়েছেন।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031