"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ব্যাঙ্ক নিয়ে বড়ো সিদ্ধান্ত কেন্দ্রের, উঠে যেতে পারে অনেক ব্যাঙ্ক

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বদলে যেতে পারে দেশের সম্পূর্ণ ব্যাঙ্কিং সিস্টেম। কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করছে যে, ছোটো ছোটো ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হতে পারে। এমনটাই শোনা যাচ্ছে। শীঘ্রই এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।

মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের মালিকানাধীন ছোট ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হতে পারে। কোন কোন ব্যাঙ্ক একসঙ্গে মার্জ করে দেওয়া হতে পারে? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB), সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (CBI), ব্য়াঙ্ক অব ইন্ডিয়া (BOI) ও ব্যাঙ্ক অব মহারাষ্ট্র (BOM)-কে বড় ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্য়াঙ্ক অব বরোদা ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো বড় ব্যাঙ্কের সঙ্গে এই ব্যাঙ্কগুলি মিলিয়ে দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রীর দফতর থেকে এই প্রস্তাব পর্যালোচনার পর ক্যাবিনেট স্তরে এই নিয়ে আলোচনা শুরু হবে। নীতি আয়োগ আগেই পরামর্শ দিয়েছিল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্কের বেসরকারিকরণ বা পুনর্গঠন করা হোক।

এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অব বরোদা, কানাড়া ব্য়াঙ্ক ইতিমধ্যেই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ করা হতে পারে কিংবা এই সমস্ত ব্য়াঙ্কে সরকারের অংশীদারিত্ব কমানো হতে পারে। এর আগে ২০২০ সালে সরকার ১০টি ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্ক-কে ৪টি ব্যাঙ্ক মিলিত বা মার্জার করেছিল। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মিলে গিয়েছিল ওরিয়েন্ট ব্যাঙ্ক অব কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কানাড়া ব্যাঙ্কে মিলিয়ে দেওয়া হয়েছিল সিন্ডিকেট ব্যাঙ্ক। অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় মিশে গিয়েছিল। এলাদাবাদ ব্যাঙ্ক-কে মিলিয়ে দেওয়া হয়েছিল ইন্ডিয়ান ব্যাঙ্কে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930