"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রোমোটারের জমি দখলকে ঘিরে রণক্ষেত্র এলাকা

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার জগৎবল্লভপুর থানার পোলগুস্তিয়া এলাকায় জমি নিয়ে প্রোমোটারের দলের লোকজনের সাথে এলাকাবাসীদের একাংশের বোমাবাজি ও গুলি চালানোকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এছাড়া এই ঘটনায় এক জন মহিলা সহ কয়েক জন আহত হয়েছেন।

এই গোটা ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। অভিযোগ উঠছে যে, ‘‘প্রোমোটার দিলীপ চোংদার এলাকায় বহুতল নির্মাণের সাথে সাথে আশপাশের জমিও দখল করার চেষ্টা করছেন। যা নিয়ে দীর্ঘ দিন ধরেই এলাকাবাসীদের সাথে অশান্তি চলছিল। এদিন দিলীপবাবু দলবল নিয়ে ওই জমি দখলের চেষ্টা করতেই এলাকাবাসীরা বাধা প্রদান করেন। 

এরপর দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ইট-বৃষ্টির পাশাপাশি এই সংঘর্ষের মধ্যে গুলি চলে এবং বোমাবাজি হয়।’’ কিন্তু প্রোমোটারের দাবী, ‘‘সব ধরনের অনুমতি নিয়েই ওখানে একটি বহুতল তৈরী করছি। তবে কয়েক জন ওখানে চার লক্ষ টাকা তোলা চাইছে। টাকা না দেওয়ায় এই সমস্যা হয়েছে। ওরা মাঠের দিকে জানালা তৈরী করতে বাধা দিয়েছে। 


এমনকি বোমা-গুলি চালানোর সাথে সাথে রাজমিস্ত্রীকে মারধর করেছে।’’ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। আর ওই ঘটনায় বেশ কয়েক জনকে আটক করেছেন। এর সাথে সাথে পুরো ঘটনাটির তদন্ত করছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031