"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রেজাল্ট আউট হতেই ভাঙচুর হলো বরানগর তৃণমূল অফিস

Share

রায়া দাসঃ কলকাতাঃ ভোটের ফলপ্রকাশের দিন উত্তপ্ত বরাহনগর বিধানসভা কেন্দ্র। তৃণমূল অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বরাহনগরে। ওই পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে পুরপ্রধান অপর্ণা মৌলিকের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় নিন্দা করেছেন বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি বলেন, ‘বরাহনগরে পার্টি অফিস ভাঙচুর সমর্থন করছি না। নিন্দা করছি। আইনগত পদক্ষেপ নিতে হবে আমার দলের লোক হলেও। পার্টি অফিস ধর্মীয় স্থানের মতো। আমি নিজে ওই পার্টি অফিসে যাব। এ জিনিস হতে দেবো না।’ নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, বরাহনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষ ৫ রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছেন ৮৩০৭ ভোটে। ৫ রাউন্ড গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট ৩৩,০৮৯। দ্বিতীয় স্থানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তাঁর প্রাপ্ত ভোট ২৪,৭৮২। অনেক পিছিয়ে রয়েছে বাম ও কংগ্রেস।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30