"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ছুটির দাবীতে এবার আগামী মাসে চার দিন চলবে ব্যাঙ্ক ধর্মঘট

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামী মাস থেকে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক কর্মচারীদের। ‘ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU)-এর ঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মূলত, পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ নিয়ে চূড়ান্ত বৈষম্যের অভিযোগ, আর সেই কারণেই মূলত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

বর্তমানে সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা। তবে এবার দাবী, সপ্তাহে পাঁচ দিন কাজ ও ২ দিন ছুটি। অর্থাৎ মাসের প্রতিটি শনিবারই ছুটি দিতে হবে কর্মীদের। একই সঙ্গে সরকারের পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা PLI স্কিমের বর্তমান কাঠামো নিয়েও আপত্তি রয়েছে সংগঠনের। অর্থাৎ সব কর্মচারীদের তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে সমানভাবে ইনসেনটিভ দিতে হবে। এছাড়াও আরও দাবি রয়েছে তাঁদের।

আগামী মাসে প্রথমে ১১ সেপ্টেম্বর একদিনের জন্য দেশ জুড়ে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। এরপর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধরে চলবে ধর্মঘট। তারপরও যদি তাঁদের দাবি পূরণ না হয় বা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয়, তখন ফের ধর্মঘট ডাকা হবে। সেই সময় ২৬ অক্টোবর থেকে লাগাতার অনির্দিষ্ট কালের জন্য চলবে এই ধর্মঘট। এ দিকে, অক্টোবরে রয়েছে দুর্গাপুজো,বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তারপর টানা উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে। যদি সেই অক্টোবরে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেন কর্মচারিরা তাহলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন তা বলার অপেক্ষা রাখে না।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031