"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের গান গেয়ে চরম বিপাকে বাদশা, হতে পারেন গ্রেফতারও

Share

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ বিতর্ক যেন পিছু ছাড়ে না। আরো একবার গানের কথা ও গানের দৃশ্যায়ণ নিয়ে সমালোচনার মুখোমুখি বাদশা। এবার শুধু সমালোচনা নয় গ্রেফতারের আভাসও মিলেছে। নারীর শরীর নিয়ে অশালীন গান বানানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ১লা মার্চ বাদশা ‘টটীরী’ গানটি নিজের সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করেন। তবে প্রথমে এই হরিয়ানভি গান শুনে অনুরাগীরা উল্লাস প্রকাশ করেছিলেন, কিন্তু দিন দুয়েক কাটতে না কাটতেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠতে থাকে।

বাদশার হরিয়ানভি মিউজিক ভিডিয়ো ‘টটীরী’ নিয়ে এই সমস্যা তৈরী হয়েছে। অভিযোগ, ‘‘এই গানে স্কুলের পোশাক পরা মেয়েদের দেখানো হয়েছে। হঠাৎ তারা কাঁধের ব্যাগ নামিয়ে গানের সাথে নেচে ওঠে।’’ অভিযোগকারীদের দাবী, ‘‘একদিকে আপত্তিকর গানের কথা। অন্যদিকে, দৃশ্যে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে তুলে ধরা হয়েছে। আর এই ধরণের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে।’’ গতকাল অভয় চৌধুরী নামের এক জন ব্যক্তি পঞ্চকুলার সেক্টর ২০-এর সাইবার ক্রাইম থানায় প্রথম অভিযোগ জানিয়েছেন।

পাশাপাশি, হরিয়ানা মহিলা কমিশনও বাদশার বিরুদ্ধে গানটিতে আপত্তিকর কথা এবং ভিডিয়ো প্রকাশের অভিযোগ তুলেছে। সংগঠনের অভিযোগ, ‘‘ভারতীয় সংস্কৃতি, রীতিনীতি ও শালীনতার সাথে এই গান একেবারে বেমানান।’’ হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেনু ভাটিয়ার মন্তব্য, ’’এই ধরণের গান নেতিবাচক প্রভাব ফেলছে।’’ এই ঘটনায় হরিয়ানার পঞ্চকুলা থানায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৬, ৩ এবং ৪-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।


আগামী ১৩ ই মার্চ সকালবেলা ১১টায় বাদশাকে পানিপথের ডিসি অফিসে শুনানির জন্য তলব করা হয়েছে। এর মধ্যে হরিয়ানা পুলিশ ‘লুক আউট’ নোটিশও জারি করেছ। সেই সাথে হরিয়ানা পুলিশের সমাজমাধ্যমের পাতায় বাদশাকে সরাসরি হুঁশিয়ারী দিয়ে আগাম আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, ‘‘অশ্লীল ও আপত্তিকর গান গাওয়ার জন্য বাদশার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হচ্ছে। যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন।’’ অন্যদিকে, ইতিমধ্যেই বাদশার ‘টটীরী’ গানটি বিভিন্ন সমাজমাধ্যমের পাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930