"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রচণ্ড দাবদাহে ইতিমধ্যে তেলঙ্গানায় মৃত্যু হলো ১৬ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ তেলঙ্গানায় চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর কারণে মৃত কমপক্ষে ১৬। সে রাজ্যের রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ মে পর্যন্ত ওই রাজ্যে বজায় থাকবে দাবদাহ। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, তীব্র গরমে কার্য়ত ভয়াবহ অবস্থা সে রাজ্যের। তেলঙ্গানার জয়শঙ্কর ভূপালপল্লি জেলা থেকে সবচেয়ে বেশি ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ছাড়াও, ওয়ারঙ্গল আরবান, করিমনগর ও নিজামাবাদ জেলা থেকে ৩ জন করে এবং জোগুলাম্বা গদওয়াল, রঙ্গারেড্ডি ও সূর্যপেট জেলা থেকে ১ জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ মে পর্যন্ত করিমনগর, পেদ্দাপল্লি, জয়শঙ্কর ভূপালপল্লি, মুলুগু, খাম্মাম, নলগোন্ডা, সূর্যপেট, মাহবুবনগর, হায়দরাবাদ এবং রঙ্গারেড্ডি জেলায় দাবদাহ চলবে। এই সমস্ত জেলার জেলাশাসকদের বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

তেলঙ্গানার রাজস্ব মন্ত্রী শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, এল নিনোর প্রভাবে চলতি বছরের গরম আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। যে সমস্ত গ্রামে তাপমাত্রা সবচেয়ে বেশি রেকর্ড হয়েছে, সেই এলাকাগুলি চিহ্নিত করে স্থানীয় বাসিন্দাদের আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়াও বাসস্ট্যান্ড, বাজার, রাস্তা এবং শ্রমিকদের কাজের জায়গায় পর্যাপ্ত পানীয় জল এবং ORS প্যাকেটের সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রবীণ নাগরিক, গর্ভবতী মহিলা, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930