"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রেললাইনে জল জমতেই চরম বিপাকে পড়তে হলো যাত্রীদের

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ সোমবার সন্ধ্যায় ভারী বৃষ্টির কারণে রেল লাইনে জল জমে গিয়ে ট্রেন চলাচলে সমস্যা। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। মঙ্গলবার সকালে ৯টা ৫০-এর ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসত পর্যন্ত চালানো হবে বলে জানা গিয়েছে। যদিও, অন্য কোনও ট্রেনের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন করা হয়নি বলেই জানা গিয়েছে। অফিস টাইমে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যা পড়েছেন নিত্যযাত্রীরা।

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের কারণে দমদম থেকে কলকাতা টার্মিনাল পর্যন্ত রেল লাইনে জল জমে গিয়েছে। সেই কারণেই ট্রেন চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। যদিও, রেলের তরফে জানানো হয়েছে যে, রেল লাইন থেকে জল সরানোর ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত জল সরিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই ঘটনায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। প্রতিদিন সকালে বনগাঁ-মাঝেরহাট লোকাল ধরে বহু মানুষ যাতায়াত করেন। কিন্তু হঠাৎ করেই সকালের ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে প্রবল সমস্যা তৈরি হয়েছে। নিত্যযাত্রীদের একাংশ জানিয়েছেন, আগে থেকে জানা থাকলে বিকল্প ব্যবস্থা করে তাঁরা গন্তব্যে পৌঁছতে পারতেন।

অন্যদিকে, সকাল ৯টা ৩৪-এর ব্যারাকপুর-বিবাদি বাগ লোকালের ক্ষেত্রে দমদম থেকে বিবাদি বাগ পর্যন্ত বাতিল করা হয়েছে। ফলে, ট্রেনটি ব্যারাকপুর থেকে দমদম পর্যন্ত গিয়েছে। যদিও, এই ট্রেনটির ক্ষেত্রে আগাম কোনো ঘোষণা হয়েছিল কি না তা জানা যায়নি। কী কারণে ট্রেনটির যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে, তাও স্পষ্ট নয়। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, ট্রেনের রুট পরিবর্তনের বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা করা হয়নি। আগে থেকে জানা থাকলে তাঁরা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে পারতেন। তাছাড়া, পরিস্থিতি সামাল দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থাও করা হয়নি। রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, দ্রুত লাইন থেকে জল সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে যাত্রী পরিষেবা পুনরায় আগের মতো করার চেষ্টা চলছে।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031