"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিকেল নামতেই হঠাৎ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হতেই ভেঙে পড়লো গাছ, মাঝ আকাশে আটকে পড়েন মুখ্যমন্ত্রী

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ বিকেল নাগাদ আচমকা কলকাতা সহ সংলগ্ন এলাকায় আচমকা ঝড়-বৃষ্টি শুরু হয়। বিধাননগর ও দমদম এয়ারপোর্টে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়। আর বাগুইহাটিতে শিলা বৃষ্টি শুরু হয়েছে। এদিকে, আবার ঝড়ের ধাক্কায় কলেজ স্কোয়ার এলাকায় গাছ ভেঙে পড়েছে। অন্যদিকে, উত্তর চব্বিশ পরগণার একাধিক জায়গায় শিলা বৃষ্টির সাথে হাওয়ার দাপট চলতে থাকে। আচমকা হওয়া বৃষ্টির জেরে তাপমাত্রাও অনেকটা কমেছে।

এদিন আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার শেষে উত্তরবঙ্গের অন্ডাল বিমানবন্দর থেকে ফিরছিলেন। ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা শুরু করে। ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু বৃষ্টির দাপটে বিমান কলকাতায় নামতে পারছিল না। তাতে বেশ খানিকটা সময় আকাশে ঘুরপাক খেতে হয়েছিল। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানানো হয়, “আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে মুখ্যমন্ত্রীর বিমানকে অবতরণের অনুমতি দেওয়া যাবে না। সেক্ষেত্রে নিকটবর্তী অন্য কোনো বিমানবন্দরে তা পাঠিয়ে দেওয়া হতে পারে।”

বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্লাইট রেডার ২৪ ডট কম বিমানের গতিবিধির উপর নজরদারী চালায়। সেখানকার তথ্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কলকাতা বিমানবন্দরে নামতে না পেরে বেহালার দিকে ঘুরে গিয়েছিল। বেহালা ফ্লাইং ক্লাবে অন্তত তিন বার বিমানটি অবতরণের চেষ্টা করে। এরপর ফের বিমানবন্দরের দিকে তা ঘুরে যায়। অবশেষে ৫টা ১৯ মিনিট নাগাদ বিমানটি অবতরণ করে। তারপর বিমানবন্দরে নামার পর গাড়িতে বেরিয়ে যান। তবে এদিন বিমানবন্দরে নামার পর মুখ্যমন্ত্রীর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। যার জন্য একটি অংশে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। যদিও ঝড়ের দাপটে তা ভেঙে তছনছ হয়ে যায়। 


আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ন’শো মিটার উচ্চতায় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি দক্ষিণ-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া উত্তর ওড়িশার উপরে অবস্থান করছে। যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31