"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গাড়ির পিছনে ধাওয়া করে লুঠ হলো প্রায় ৪ কোটি টাকা

Share

নিউজ ডেস্কঃ মহারাষ্ট্রঃ গভীর রাতেরবেলা পুণে-সোলাপুর হাইওয়ে ধরে লাগামছাড়া গতিতে তিনটি গাড়ি ও দু’টি বাইক দৌড়াচ্ছে। একটি গাড়িকে অন্য গাড়িগুলি ধাওয়া করেছে। আর মাঝেমধ্যে গুলিবর্ষণ চলছে। এই দৃশ্য যেকোনো সিনেমার অ্যাকশনের দৃশ্যকে মনে করিয়ে দেবে।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, রাতেরবেলা ২ টো নাগাদ মহারাষ্ট্রের পুণের ইন্দপুরে ডাকাতের দল প্রথমে দুই ব্যক্তির গাড়ি দাঁড় করানোর চেষ্টা করে। এরপর লোহার রড হাতে চার জন অজ্ঞাতপরিচয় যুবক গাড়িটি থামানোর চেষ্টা করলে গাড়িটি গতি বাড়িয়ে পালিয়ে যায়। তারপর ডাকাত দল ওই গাড়িটির পিছনে দু’টি গাড়ি ও দু’টি বাইক নিয়ে ধাওয়া করে।   

প্রায় কয়েক কিলোমিটার রাস্তা অবধি এভাবেই এগোতে থাকে। শেষে বাইকে থাকা দুই যুবক গাড়িটি লক্ষ্য করে গুলি চালান। এরপর ডাকাত দল ধাওয়া করে গাড়িটি ধরে গাড়ি থেকে দুই জন ব্যক্তিকে বার করে মারধর করে। তারপর গাড়িতে থাকা বিজয়ভাই ও ভবেশকুমার পটেল নামে দুই জন ব্যক্তির কাছ থেকে ওই ডাকাতদের দল নগদ ৩ কোটি ৬০ লক্ষ টাকা লুট করে চম্পট দেয়।


কিন্তু বিজয়ভাই এবং ভবেশকুমার কি কারণে এই পরিমাণ নগদ টাকা গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন এখনো অবধি তা স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ এই ঘটনায় হাওয়ালা চক্রের সাথে তাদের যোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন। ইতিমধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930