"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তবে কি এবার বিধানসভায় জায়গা করতে চলেছে বামেরা?

Share

নিজস্ব সংবাদদাতাঃ ২৯৩ আসনে ভোটগণনা চলছে। প্রাথমিক ট্রেন্ড বলছে, বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। একাধিক হেভিওয়েট তৃণমূল প্রার্থী পিছিয়ে রয়েছেন। অন্যদিকে, আসানসোল দক্ষিণ থেকে খড়গপুর সদর একাধিক কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। কিন্তু, বামেরা কি এবার খাতা খুলতে পারবে? কী বলছে প্রাথমিক ট্রেন্ড।

ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে সিপিএম এগিয়ে রয়েছে দু’টি কেন্দ্রে। সকালে তিনটে কেন্দ্রে এগিয়ে গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় দু’টি কেন্দ্রে এগিয়ে গিয়েছে বামেরা। এখনও পর্যন্ত সিপিএম এগিয়ে রয়েছে ডোমকলে। প্রাথমিক ট্রেন্ড বলছে সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রানা। প্রায় এক হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ভোটের আগে দেখা গিয়েছিল, ডোমকলের তৃণমূলের দু’টি পার্টি অফিস দখল করেছিল সিপিএম। বহু কর্মীও তৃণমূল ছেড়ে সিপিএমে যোগও দেন। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছিল। অন্যদিকে, সাগরদিঘিতে এগিয়ে রয়েছে বাম সমর্থিত জোট প্রার্থী। এগিয়ে রয়েছেন মশিউর রহমান।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031