"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সভায় যোগ দিয়ে গিয়ে আক্রান্ত আরামবাগের তৃণমূল সাংসদ

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই উত্তপ্ত আরামবাগ। হামলায় গুরুতর জখম আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আরামবাগে। সেই সভায় যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ মিতালি। অভিযোগ, সেই সময়েই তাঁর গাড়িতে হামলা চালানো হয়। অভিযোগের তির দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতে দুষ্কৃতীরা হামলা করেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল সাংসদ। বর্তমানে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও, তাদের মদতে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

মিতালি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে পুরো ঘটনার কথা জানিয়েছেন। হাসপাতালে শুয়ে তিনি বলেন, ‘আমি সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলাম। দেখুন কী ভাবে বিজেপি আমার গাড়ি ভাঙচুর করেছে। এখনও ভোট শুরু হয়নি। তার আগেই দেখুন এক জন মহিলার কণ্ঠরোধ করা হচ্ছে কী ভাবে। আমার শরীরে কাচ ফুটে রয়েছে।’ ঘটনায় মিতালি কমিশনের কাছে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ দিন বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন।

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগে ভোটের প্রচারে গিয়েছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলা চালায় বিজেপি। আমাদের সাংসদকে প্রাণে মারার চেষ্টা হয়েছে।’ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের দলের সাংসদের গাড়ি ভাঙচুর করেছে বিজেপি। প্রধানমন্ত্রী বঙ্গে এসে নারী শক্তির জয়গান করছেন। কিন্তু তাঁর দলের কর্মীরাই আমাদের মহিলা সাংসদের উপর হামলা চালিয়েছেন।’ গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণ ভাবে প্রচার করছিলেন। সেই সময়ে তাঁদের উপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031