"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এক যুবককে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো আরেক যুবকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুরর মাদিওয়ালা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট যুবককে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো ১ যুবক। 

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এক জন যুবক একটি বিদ্যুৎ এর খুঁটিতে খোলা তারের সংস্পর্শে চলে এসেছিল। এদিকে ওই সময় রাস্তা দিয়েই আকবর আলি যাচ্ছিলেন। আকবর যুবককে ছটফট করতে দেখে সামনে এগিয়ে বুঝতে পারেন ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এরপর আকবর ওই যুবককে বিদ্যুৎ এর তারটি থেকে ধাক্কা মেরে সরিয়ে দেন।


কিন্তু ওই যুবককে সরিয়ে দিতে গিয়ে নিজে বিদ্যুৎ এর তারের কাছাকাছি চলে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর পুলিশের একটি টহলদারি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আকবরকে উদ্ধার করে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হওয়ায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ আপাতত এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক কেরলের বাসিন্দা। একটি মোবাইলের দোকান চালান। বেঙ্গালুরুতে ব্যবসার জিনিসপত্র কিনতে হামেশাই যাতায়াত করতেন। ঘটনার দিনও মোবাইলের যন্ত্রপাতি কিনতেই সেখানে গিয়েছিলেন। কিন্তু ওই ভিন্‌রাজ্যের যুবককে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারিয়েছেন।


আকবরের দাদা খবর পেয়ে বেঙ্গালুরুতে গিয়ে আকবরের মৃত্যুর যথাযথ তদন্ত চেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, “ময়নাতদন্তের রিপোর্ট এলে যে সংস্থার বিদ্যুৎ এর খুঁটি থেকে তার খোলা অবস্থায় রাস্তায় পড়েছিল, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।”

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930