"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের কোটায় মৃত্যু হলো আরো ১ পড়ুয়ার

Share

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আবারও রাজস্থানের কোটায় মৃত্যু হয়েছে ১ জন ছাত্রের। মৃত ছাত্রের নাম মণীশ প্রজাপত। বয়স ১৭ বছর। বাড়ি উত্তরপ্রদেশের আজমগড়ে। এই নিয়ে গত এক সপ্তাহে তিন জন ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

গত ছয় মাস ধরে মণীশ কোটার একটি শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ বৃহস্পতিবার তার আত্মহত্যার ঘটনাটি প্রকাশ্যে আসে। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। কিন্তু ওই ছাত্রের মৃত্যু ঘটেছে কিভাবে তা নিয়ে পুলিশী তদন্ত শুরু হয়েছে।


চলতি বছরে এই নিয়ে কোটায় মোট ২১ জন ছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। যেখানে কোটা গোটা দেশে ডাক্তারী-ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে নাম করেছে সেখানে বার বার পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাগাম টানা হচ্ছে না কেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031