"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

Association of Private Hospital and Nursing Home এর হাত ধরে আয়ুষ্মান কার্ড নিয়ে এক আনুষ্ঠানিক বৈঠক হয়ে গেল উত্তর চব্বিশ পরগণায়

Share

চয়ন রায়ঃ উত্তর চব্বিশ পরগণাঃ রাজ্যের পালাবদল হতেই পাল্টেছে রাজ্যের চিত্র। বিজেপি সরকারের হাত ধরে শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। এককথায় রাজ্য দুর্নীতিমুক্ত হয়ে উঠেছে। আর এবার স্বাস্থ্যসেবার মান উন্নত করা ও সদস্য প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় তথ্য এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য Association of Private Hospital and Nursing Home গড়ে উঠেছে। গতকাল এই সংগঠনের উদ্যোগে উত্তর চব্বিশ পরগণায় একটি কোর কমিটি গঠন করা হয়েছিল। যেখানে প্রায় ত্রিশ জন উপস্থিত ছিলেন। আর বিশেষ অতিথি হিসেবে সংগঠনের সেক্রেটারী ডঃ রাজীব পান্ডে, প্রেসিডেন্ট অভিজিৎ মণ্ডল, ডঃ বর্ণালী ঘোষ, সুখময় বারিক ও অঙ্কুর রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, মূলত আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সরকারের সঙ্গে একত্র হয়ে কাজ করার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। এদিন বক্তব্য রেখেছিলেন সেক্রেটারী ডঃ রাজীব পান্ডে এবং প্রেসিডেন্ট অভিজিৎ মণ্ডল। বৈঠকে এও বলা হয়েছে যে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায় অত্যন্ত মানবিক যে তিনি এই সংগঠনের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সি লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও পলিউশন লাইসেন্সকে সিঙ্গেল উইন্ডোতে আনার আবেদনে সাড়া দিয়েছেন। এদিনের এই গোটা অনুষ্ঠানের আয়োজক ছিলেন সজল কর্মকার।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031