"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করলেন ১ প্রৌঢ়

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ অসহ্য পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের লাইসেন্সধারী রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক জন প্রৌঢ়। জখম প্রৌঢ়ের নাম সীতেশ মণ্ডল। বয়স ৬৮ বছর। বাড়ি মালদার মোথাবাড়ি থানার অর্ন্তগত তুরিপুরে।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক মাস থেকে সীতেশবাবুর পেটে অসহ্য যন্ত্রণা ছিল। চিকিৎসা করিয়েও কোনো ফল হচ্ছিল না। এদিন তাই সহ্য করতে না পেরে যখন পরিবারের সকলে বিশ্রাম নিচ্ছেন ওই সময় তিনি সবার অলক্ষ্যে এই চাঞ্চল্যকর কাণ্ডটি ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।


এরপর পরিবারের সদস্যরা গুলির আওয়াজ শুনে ঘটনাটি জানতে পারা মাত্রই সীতেশবাবুকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031