"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শহরে আসছেন অমিত শাহ ও রাজনাথ সিং

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। এবার প্রশ্ন মুখ্যমন্ত্রী কে হবেন? এই নিয়ে বহুদিন ধরেই নানা জল্পনা চলছে। অমিত শাহ প্রচারে এসে আগেই জানিয়েছিলেন, বাংলার ভূমিপুত্রই বিজেপির মুখ্যমন্ত্রী হবে এরাজ্যে। সেক্ষেত্রে কোনও মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই নির্বাচনে লড়াই করেছে বিজে এবার বঙ্গজয়ের পর মুখ্যমন্ত্রী পদে কাকে বেছে নেবে বিজেপি, সেই নিয়ে চলছে বিস্তর আলোচনা। একাধিক নামও উঠে আসছে। এই পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে আজই কলকাতার উদ্দেশ্যে রওনা হতে পারেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব।

দিল্লি থেকে আসতে পারেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের একটি দল। দায়িত্ব দেওয়া হতে পারে রাজনাথ সিংকে। এদিকে, আজ সকাল ১১ টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ব নির্ধারিত বৈঠক রয়েছে। এই বৈঠকের পরেই রাজনাথ কলকাতার উদ্দেশ্যে রওনা হতে পারেন বলে খবর। কলকাতায় আসার কথা রয়েছে অমিত শাহেরও। জানা গিয়েছে, বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠকে বসবেন রাজনাথ। এছাড়াও মুখ্যমন্ত্রীর মুখ বাছাই করতে দিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে যে নাম বেশি চর্চায় রয়েছে, তিনি হলেন শুভেন্দু অধিকারী। এতদিন বিরোধী দলনেতা ছিলেন।

এবারের নির্বাচনে দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুর থেকেই জয় পেয়েছেন তিনি। শুধু তাই নয়,আরও একবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামই সবার আগে উঠে আসছে। এছাড়াও তালিকায় রয়েছেন, দিলীপ ঘোষ। খড়গপুর সদর থেকে জমিতেছেন তিনি। স্বপন দাশগুপ্তও তালিকায় রয়েছেন। উঠে আসছে শমীক ভট্টাচার্যের নামও। তবে, তিনি নির্বাচনের প্রার্থী ছিলেন না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হতে গেলে তাঁকে আগে কোনও কেন্দ্র থেকে জিতে বিধায়ক হতে হবে। সেক্ষেত্রে এখন তিনি মুখ্যমন্ত্রী হলেও, তাঁকে ৬ মাসের মধ্যে বিধানসভা কেন্দ্র থেকে জিততে হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031