"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফান্ডের নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠলো মগরায়

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলির মগরায় আর্থিক প্রতারণার অভিযোগ। ‘তবাসুম ফান্ডের’ নাম করে কোটি-কোটি টাকার প্রতারণা। প্রতিবাদে বহু মানুষ মগরা থানা ও স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানাতে হাজির হন। জানা গিয়েছে, বাঁশবেড়িয়া বোড়োপাড়া এলাকার বাসিন্দা সাবির আনসারি। তাঁর বিরুদ্ধেই এই চিটফান্ড চালানোর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সঞ্চয় প্রকল্পে অভিযুক্ত এলাকাবাসীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবির আনসারি নিয়মিত এবং কিস্তিতে টাকা জমা রাখতে উদ্বুদ্ধ করতেন। সেই ফান্ডে জমা পড়া টাকার পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৩৫ কোটি টাকা বলে দাবি প্রতারিতদের। হঠাৎ করেই অভিযুক্ত গা ঢাকা দেন। কেউ অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য, কেউ মেয়ের বিয়ের খরচের জন্য, আবার কেউ জীবনের শেষ ভরসা হিসেবে জমানো অর্থ সেই ফান্ডে রেখে দিয়েছিলেন। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গিয়েছে এই খবর ছড়াতেই কান্নায় ভেঙে পড়েন অসহায় মানুষজন।

অভিযোগকারীদের দাবি, এর আগেও একবার সাবির এলাকা ছেড়ে পালিয়েছিল। পরে লুকিয়ে বাড়ি ফিরে আসে। সোমবার একটি বৈঠক করার আশ্বাস দেয়। কিন্তু অভিযোগ সেই বৈঠক আগেই সে আবার উধাও হয়ে যান। প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ জনতা পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই নিখোঁজ অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31