"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠলো সোনার দোকানে হামলার অভিযোগ

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ দোকানে ঢুকে এক স্বর্ণ ব্যবসায়ীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ার প্রসেনজিৎ আঁশের বিরুদ্ধে। অভিযোগ, রেহাই পাননি ওই দোকানের এক মহিলা কর্মচারীও। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। তবে এই নিয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশি পদক্ষেপ: ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে দোকান মালিকের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে কি না, তা নিয়ে ভিন্ন তথ্য রয়েছে। পুলিশ ও স্বর্ণ ব্যবসায়ীর সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে দোকানে একটি গয়না তৈরি করতে দিয়েছিলেন এক ব্যক্তি। নির্ধারিত দিনে সেটি ডেলিভারিও দেওয়া হয়। কিন্তু গয়নাটি পছন্দ না হওয়ায় শুরু হয় কথা কাটাকাটি। বচসা তীব্র আকার নেয়। অভিযোগ, এর পরেই সিভিক ভলান্টিয়ার বন্ধুকে ডেকে নিয়ে আসেন ওই ব্যক্তি।

প্রসেনজিৎ দোকানে ঢুকিয়ে চোটপাট শুরু করে দেন বলে অভিযোগ। তবে দোকানদার বুবুন চট্টোপাধ্যায় জানান, ডিজাইন পছন্দ না হওয়ায় তিনি দু’বার ওই গয়না তৈরি করে দিয়েছেন। এর পরেই হামলা করেন প্রসেনজিৎ। দোকান মালিককে বেধড়ক মারধর করা হয়। রেহাই পাননি দোকানে কর্মরত এক মহিলা কর্মচারীও। তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ দোকান কর্তৃপক্ষের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দোকান মালিকের পক্ষ থেকে চ্যাটার্জিহাট থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। অভিযুক্ত প্রসেনজিৎ জগাছা থানার সিভিক ভলান্টিয়ার। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। যদিও এ দিনের ঘটনা নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। গোটা বিষয়টি বিবরণ খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031