"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বায়ুসেনার ফাইটার জেট ভেঙে মৃত্যু হলো পাইলটের

Share

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আজ রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পাইলটের মৃত্যু হয়েছে। আর দু’জন আহত হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

সূত্রের খবর, এদিন দুপুরবেলা হঠাৎ মাঝ আকাশে বিকট শব্দ শোনা যায়। এরপর সামনের ক্ষেত থেকে কালো ধোঁয়া ও আগুন দেখামাত্র বাসিন্দারা দৌড়ে ঘটনাস্থলে পৌঁছে দেখেন একটি যুদ্ধ বিমান একেবারে জ্বলে গিয়েছে। এই ধ্বংসাবশেষের মধ্যেই পাইলটের মৃতদেহ মিলেছে। সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। আর সেনাবাহিনীও এসে পৌঁছেছে। কিন্তু বিমানটি ভেঙে পড়েছে কিভাবে তা জানা যায়নি। তবে যথাযথ তদন্তের ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে, নিহত পাইলটের পরিচয় জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে গুজরাতের জামনগর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে দুই আসনবিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। ওই দুর্ঘটনায় পাইলট সিদ্ধার্থ যাদবের মৃত্যু হয়েছিল। এর আগে হরিয়ানার পঞ্চকুলায় প্রশিক্ষণের সময় জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। যদিও সেই ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930