"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দীর্ঘ অপেক্ষার পর আমঘাটা থেকে কৃষ্ণনগর অবধি চালু হলো তিনটি ইএমইউ ট্রেন

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ব্রডগেজ চালুর ঘোষণা করেছিলেন। এরপর প্রায় পনেরো বছর কেটে গিয়েছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে আমঘাটা থেকে কৃষ্ণনগর অবধি তিনটি ইএমইউ ট্রেন চালু হয়েছে। এবার থেকে নিত্যদিন এই ট্রেনগুলি চলবে। এদিন সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে এই উদ্বোধন হয়। আমঘাটা স্টেশনে সবুজ পতাকা দিয়ে এই যাত্রার শুভ সূচনা হয়।

কিন্তু এই ট্রেন উদ্বোধনের সময় স্থানীয় ‘রেল বাঁচাও কমিটির’ তরফে দাবী তোলা হয় যাতে এই ট্রেন আমঘাটায় না থেমে থেকে আগের ন্যারোগেজের মতোই নবদ্বীপ ঘাট পর্যন্ত চলে। আর তারই ব্যবস্থা করতে হবে। তবে সাংসদ জগন্নাথ সরকার এই দাবী মেনে নিয়ে প্রতিশ্রুতি দেন যে, ‘‘যেমন এই ট্রেন আমঘাটা পর্যন্ত চালু হয়েছে, ঠিক তেমনই পরবর্তীতে নবদ্বীপ ঘাট অবধি চলবে। রেললাইন সম্প্রসারণ করেই এই ট্রেন চালানো হবে। তবে সেখানে রাজ্য সরকার রেলে জমি ফিরিয়ে দিতে না পারাতেই এই সমস্যা হচ্ছে।’’

রেল সূত্রে খবর, আপ-ডাউন মিলিয়ে মোট তিন জোড়া ট্রেন চলবে। সকালবেলা ৬টা ৪৫ মিনিটে, দুপুরবেলা ১টা ৩০ মিনিট ও রাতেরবেলা ৯টা ১৫ মিনিটে কৃষ্ণনগর থেকে ট্রেন ছাড়বে। অন্যদিকে, আমঘাটা স্টেশন থেকে সকালবেলা ৭টা ৮ মিনিট, দুপুরবেলা ১টা ৫৩ মিনিট এবং রাতেরবেলা ৯টা ৩৮ মিনিটে ট্রেন ছাড়বে। এই পথ যাওয়ার জন্য দশ টাকা ভাড়া নির্ধারিত করা হয়েছে। স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, “আমাদের ভালো লাগছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সারা নবদ্বীপবাসী আনন্দিত। এর আগে কোনো এক অদৃশ্য কারণে বন্ধ হয়ে গিয়েছিল। ভারতীয় রেল যে আবারও চালু করল তা বলার অপেক্ষা রাখে না।”




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930