"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্বর্ণমন্দিরে হুমকি আসতেই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরালো করলো প্রশাসন

Share

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ আজ ফের পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির কমপ্লেক্সে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার হুমকি এল। অর্থাৎ সোম-মঙ্গলবার স্বর্ণমন্দিরে বোমার হুমকি আসে। নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে স্বর্ণ মন্দির প্রাঙ্গণে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। আর নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির (এসজিপিসি) সচীব প্রতাপ সিং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। যদিও পুলিশ অভিযোগ পাওয়ার পরেই স্বর্ণমন্দির ও সংলগ্ন এলাকায় পুলিশী নিরাপত্তা বাড়িয়ে তদন্ত শুরু করা হয়েছে।

অমৃতসরের সাংসদ গুরজিৎ সিং আউজলা জানান, ”শ্রী হরমন্দির সাহেব (স্বর্ণ মন্দির) আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল এসেছে। এটি কেবল একটি ধর্মস্থানকে হুমকি নয়। এটি শান্তি, বিশ্বাস এবং মানবতার উপর আক্রমণ। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবী জানাচ্ছি।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930