"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মাঠ থেকে উদ্ধার ১ ভিক্কুখের অ্যাসিডে পোড়া দেহ

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার হাবরার কুমড়া পঞ্চায়েতের সোনাকানিয়া দর্জিপাড়ার খালপাড় এলাকায় একটি মাঠের মধ্যে থেকে একজন প্রৌঢ়ার অ্যাসিডে পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরবেলা স্থানীয় কৃষকরা দর্জিপাড়ার খালপাড় এলাকায় দুর্গন্ধ পেতেই সেই দুর্গন্ধের উৎস খুঁজতেই সেখানে এক মহিলার মৃতদেহ দেখতে পান। মৃতদেহের মুখ অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছিল।


এরপর এলাকাবাসীরা হাবরা থানায় খবর দিতেই পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৫৯ বছর বয়সী তসলিমা বিবি ভিক্ষা বিত্তি করে জীবনযাপন করতেন।


এলাকাবাসীদের তরফ থেকে অভিযোগ উঠছে যে, অনেকে ওই এলাকায় বসে নিত্য মদ্যপান করেন। হয়তো কেউ মত্ত অবস্থায় ওই মহিলাকে ধর্ষণ করে অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930