"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে অভিযুক্ত ১ কিশোর

Share

নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ ছত্রিশগঢ়ের বেমেতারা জেলার কোতোয়ালি এলাকার কাছে ১০ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠলো সেই পাড়ারই ১৭ বছর বয়সী এক জন কিশোরের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদের পরে গতকাল নাবালককে গ্রেফতার করা হয়। ওই নাবালক জেরায় স্বীকার করেছে যে, “ফোনে পর্ন ভিডি‌য়ো দেখার পরে তাকে বাড়িতে গিয়ে ধর্ষণ করে। এরপর ওই নাবালিকা যাতে কাউকে কিছু বলতে না পারে তাই শ্বাসরোধ করে একটি স্কার্ফ দিয়ে ঝুলিয়ে দেয়।


পরে ছাদ থেকে লাফ মেরে পালিয়ে যায়।” এই ঘটনায় ওই নাবালকের বিরুদ্ধে ২০১, ৩০২  ৩৭৬, ৩৭৬এ, ৩৭৬এ বি, ৪৫০ ধারা ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি ওই অভিযুক্ত নাবালককে স্থানীয় আদালতে হাজির করানো হয়। পরে তাকে দুর্গ জেলার জুভেনাইল হোমে রাখা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031