"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কয়লা পাচারকাণ্ডে শহর থেকে উদ্ধার প্রায় দেড় কোটি টাকা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতভর ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) কলকাতার বালিগঞ্জের একটি বেসরকারী সংস্থার দপ্তরে কয়লা পাচারকাণ্ডে তল্লাশী অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে। এই তদন্তকারীদের দলে প্রায় ১২ জন ছিলেন।

ইডি সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তের সূত্রে এই বেসরকারী সংস্থার নাম প্রকাশ্যে আসে। এই সংস্থাটির মাধ্যমে কয়লা পাচারকাণ্ডের টাকা বিনিয়োগ করা হত। এই সংস্থাটির অধীনে একাধিক সংস্থা রয়েছে। অর্থাৎ খাবার থেকে শুরু করে রিয়েল এস্টেট সহ একাধিক ব্যবসা রয়েছে।


বিভিন্ন সাক্ষীর বয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথির ভিত্তিতে এই সংস্থাটিতে অভিযান চালালে দেখা যায় ভিতরে প্রচুর নগদ টাকার বান্ডিল রাখা ছিল। যা গোনার জন্য মেশিন নিয়ে যাওয়া হয়। গতকাল সন্ধ্যাবেলা অবধি নগদ টাকার পরিমাণ ১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। আর ভোরবেলা পর্যন্ত তল্লাশী চালিয়ে আরো ৪০ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930