"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সকাল সকাল অখিলেশের বাড়িতে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে হাজির ছিলেন। আর আজ সকালবেলা অখিলেশ যাদবের বাড়িতে উপস্থিত হলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও ছিলেন। তাঁদের স্বাগত জানাতে অখিলেশ যাদব বাড়ির প্রবেশদ্বার অবধি এগিয়ে আসেন। এরপর কাঁধে হাত রেখে বাড়ির ভিতরে নিয়ে যান। তারপর প্রায় চল্লিশ মিনিট ধরে অখিলেশ যাদবের বাড়িতে বৈঠক চলে।

এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ‘‘বিরোধী জোটের বৈঠকের পরও ইন্ডিয়ার অন্যতম শরিক সমাজবাদী পার্টি ও তৃণমূলের শীর্ষ নেতার একান্ত বৈঠক সত্যি তাৎপর্যপূর্ণ।’’ আবার কেউ কেউ বলছেন, ‘‘বুধবারের বৈঠকেই বিরোধী জোট ইন্ডিয়া কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিল। তারা ঠিক করেছিল, আপাতত কেন্দ্রে সরকার গড়া তাদের লক্ষ্য নয়। এর পরিবর্তে তারা ঐক্যবদ্ধ বিরোধী হিসাবে দেশের মানুষের জন্য কাজ করবে এবং নিজেদের দাবী আদায় করে আনবে।’’


তবে তৃণমূল সূত্রে খবর, এই বৈঠক নেহাতই ‘সৌজন্য সাক্ষাৎ’। উল্লেখ্য যে, কংগ্রেসের পরে বিরোধী জোট ইন্ডিয়াকে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি সবচেয়ে বেশী আসন এনে দিয়েছে। লোকসভায় এই দল উত্তরপ্রদেশে ৩৭টি আসন জয়ী হয়েছে। আর এর পরের স্থানেই ২৯টি আসন পাওয়া তৃণমূল রয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930