"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সল্টলেকে গাড়িতে আগুন লেগে ঝলসে গেল পাশ দিয়ে যাওয়া ১ যুবক

Share

রায়া দাসঃ কলকাতাঃ মর্মান্তিক পথ দুর্ঘটনা সল্টলেকে নতুন ব্রিজে। পথ দুর্ঘটনায় আগুনে ঝলসে মৃত এক ডেলিভারি বয়। আহত ওই চার চাকা গাড়িতে থাকা তিন জন।

পুলিশ সূত্রে খবর, কেষ্টপুরের দিক থেকে একটি চার চাকা গাড়ি সল্টলেকে ঢুকছিল, অন্যদিকে আরও একটি চার চাকা গাড়ি সল্টলেকে ওই নতুন ব্রিজ সিগনাল থেকে ইস্ট থানার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় ওই দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর একটি চার চাকা গাড়িতে আগুন লেগে যায় সেটি রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন আরও বড় হয়ে ওঠে। গাড়িতে থাকা সবাই বেরিয়ে আসেন, আহত অবস্থায় তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর ওই দুর্ঘটনার সময় এক ডেলিভারি বয় সাইকেল নিয়ে ওই দুর্ঘটনার মধ্যে পড়ে যান। সেখান থেকে কোনও ভাবে পালাতে গেলে রেলিংয়ে তাঁর প্যান্ট আটকে যায় এবং তাঁর গায়ে আগুন লেগে যায়। যার ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। দমকল গাড়ি দেরি করে আসার কারণে গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031