"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পার্লারের মধ্যে সটান ঢুকে মহিলাকে খুন করে আত্মঘাতী যুবক

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়ার তেঁতুলতলা এলাকায় এক মহিলাকে তার কর্মক্ষেত্রে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো। সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। ওই মহিলার নাম রূপবাণী দাস। বয়স ৫০ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে।

পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকায় প্রায় পনেরো বছরের পুরোনো একটি বিউটি পার্লার রয়েছে। এদিন দুপুরবেলা ১২টা ৫ নাগাদ রূপবাণীর স্বামী অনুপকুমার দাস তাকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। এরপর হঠাৎ ওই যুবকও পার্লারের মধ্যে ঢুকে পার্লারের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। দু’জনের মধ্যে তুমুল অশান্তিও হয়। তারপর ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে বাড়িতে ফোন করে জানানো হয় “পার্লারের মধ্যে মারামারি হচ্ছে।” এরপর খবর পেয়ে রূপবাণীর স্বামী, ছেলে ও জামাইবাবু ঘটনাস্থলে পৌঁছান। আর পার্লারের দরজা খুলে দেখেন রূপবাণীর গলায় ধারালো অস্ত্রের আঘাত।

এদিকে, অভিযুক্ত যুবকও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই মহিলার এক জন কাশ্মীরি যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। কয়েকদিন ধরে নিজেদের মধ্যে অশান্তি হচ্ছিল। সেই টানাপড়েনের জেরেই এই খুন হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু এই ঘটনা ঘটেছে কেন? তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত মৃতদেহ দু’টি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031