"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আরজি করে লিফট আটকে যেতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের উত্তপ্ত আরজি কর। আজ আরজি কর হাসপাতালের লিফটে আটকে ১ জন রোগীর পরিজনের মৃত্যুর খবর সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন রাত আড়াইটে নাগাদ ট্রমা কেয়ার সেন্টারের লিফটেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায়। বাড়ি নাগের বাজারে। অরূপবাবুর ছেলেকেই ট্রমা কেয়ার সেন্টারে আনা হয়েছিল বলে জানা যাচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, ছেলের হাত ভেঙেছে। তাই রাতে ওই ব্যক্তি ছেলেকে দেখার জন্য পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন। দু’জন সদস্য বেরিয়ে গেলেও নিজে বের হতে পারেননি। এদিকে দীর্ঘ সময় কেটে গেলেও লিফটে আটকে রইলেন কিভাবে? আর কারোর সাহায্য চাইতে পারলেন না কেন তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। সঙ্গে হাসপাতালের পরিষেবা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে।

এই ঘটনায় অরূপবাবুর পরিবারের সদস্যরা সহ অন্যান্য রোগীর পরিজনরাও ক্ষোভ উগরে দিচ্ছেন। একজন তো ক্ষোভ উগরে দিয়ে জানান, “আগের মতো আরজি কর আর নেই এখন। একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। লিফট আটকে যাওয়ার পর অনেকক্ষণ উনি ডাকাডাকি করেছিলেন। তারপর চিৎকারও করেন। পরিবারের সদস্যরাও অনেক ডাকাডাকি করেন। কিন্তু সিকিউরিটি গার্ড বলে আমার কাছে চাবি নেই খুলব কি করে। রাতে তো লিফটম্যান থাকার কথা। তবে থাকে না তো!”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930