"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দিঘায় ফের স্পিডবোটের ধাক্কায় মৃত্যু হলো পর্যটকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের দিঘা মোহনা থানার সিহকঘোলা ঘাটে স্পিডবোটের ধাক্কায় ১ জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ বাপন। বাড়ি পূর্ব বর্ধমানেই। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা মোহনা থানার পুলিশ। স্পিডবোটটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পড়ে যায়। পাশাপাশি এই দুর্ঘটনা আরো একবার দিঘায় পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলল।

সূত্রের খবর, সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে দিঘা বেড়াতে গিয়েছিলেন বাপন। দুপুরে তাঁরা সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। সেই সময়েই একটি স্পিডবোট তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় যুবককে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাঁথি মহকুমাশাসক ধুমাল প্রতীক অশোক বলেন, ‘যে সংস্থার স্পিডবোট, তাদের সঙ্গে কথা বলে সম্পূর্ণ ঘটনা জানার চেষ্টা হচ্ছে। তদন্ত চলছে।’ শনিবার উপকূলে দুর্যোগের পূর্বাভাস ছিল। তা নজরে রেখেই পর্যটকদের নিষেধ করা হয়েছিল সৈকতে যেতে। কিন্তু সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকায় কিছু মানুষ সমুদ্রে স্নান করতে যান। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।





DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31