"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আচমকা ঘরের মধ্যে গাড়ি ঢুকতেই গাড়ির চাকায় পিষ্ট হলো ছোট্ট শিশু

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ বুধবার রাতেরবেলা মালদার ইংরেজবাজার থানার কোতুয়ালির আরাপুর এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়তেই ঘরের মধ্যে থাকা ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। আর মা ও গুরুতর আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। মৃত শিশুর নাম দীপ পোদ্দার।

জানা গিয়েছে, একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে। তখন ঘরের ভিতর দীপ শুয়েছিল। অভিযোগ, “চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়ির গতি এতটাই বেশী ছিল যে গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে হুড়মুড়িয়ে ঢুকে শিশুটিকে পিষে দেয়।” এই ঘটনায় দীপের বাবা রতন পোদ্দার ও মা বিন্দু পোদ্দার গুরুতর ভাবে আহত হন। আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দীপের মৃত্যু হয়।

এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে পুলিশের গাড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে। যদিও পরে পুলিশী তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই মর্মান্তিক ঘটনার পর থেকে এখনো এলাকা থমথমে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31