"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বৃষ্টির জলে ভরা গর্তে পড়ে প্রাণ হারালো খুদে শিশু

Share

নিজস্ব সংবাদদাতাঃ পুনেঃ মহারাষ্ট্রের পুনের লোনি কালভোর এলাকার কদমওয়াক ওয়াস্তিতে বৃষ্টির জলে ভরা একটি গর্তে পড়ে মৃত্যু হলো দু’বছরের এক শিশুর। মৃত শিশুটির নাম সোহম লক্ষ্মণ কাসবে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়ায়। অভিযোগ, নিকাশি ও বৃষ্টির জল বের করার কাজের জন্য একাধিক গর্ত খোঁড়া হয়েছিল। কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছিল সেই গর্তগুলি। যার জেরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ির সামনে খেলছিল সোহম। সেই সময়ে অসাবধানতাবশত সে বৃষ্টির জল ও নোংরা জলে ভর্তি একটি খোলা গর্তে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর লোনি কালভোর থানার পাশাপাশি নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না এবং কার গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটল তাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। উল্লেখ্য, বর্ষাকালে মহারাষ্ট্রে পরের পর একাধিক দুর্ঘটনা সামনে এসেছে। সম্প্রতি মুম্বইয়ে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যু এবং গাছ ভেঙে স্কুলবাসের উপর পড়ে এক ছাত্রের প্রাণহানির ঘটনাও তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। পুনের এই শিশুমৃত্যুর ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে পুরসভার ভূমিকা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930