"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পড়ুয়াবোঝাই স্কুলবাস রেললাইন পার হতে গিয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা

Share

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ আজ সাতসকালে তামিলনাড়ুর কুড্ডালোর জেলার সেমাঙ্গুপ্পামের কাছে একটি স্কুলবাস রেললাইন পার হওয়ার সময় আচমকা বিল্লুপুরম থেকে ময়িলাদুথুরাইগামী একটি প্যাসেঞ্জার ট্রেন এসে সজোরে ধাক্কা মারে। এর জেরে ২ জন পড়ুয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর বাকি আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।

জানা গেছে, এদিন পাঁচ জন পড়ুয়া সমেত স্কুলবাসটি একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হচ্ছিল। তখন একটি দ্রুতগামী ট্রেন এসে বাসটিকে সজোরে ধাক্কা মারতেই প্রচণ্ড ধাক্কায় প্রায় পঞ্চাশ মিটার দূরে ছিটকে গিয়ে পড়ে। আর বাসটি ভেঙে একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। দুর্ঘটনার পরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে রেল পুলিশ ও জেলা পুলিশ খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

এরপর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হলেও সেখানেই দু’জন পড়ুয়ার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো এক জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত বাকি দু’জন এবং বাসচালকের অবস্থা অত্যন্ত সংকটজনক। প্রত্যক্ষদর্শীদের দাবী, “লেভেল ক্রসিংয়ের প্রহরী দায়িত্বে ছিলেন না, ঘুমিয়ে পড়েছিলেন বলেই এই দুর্ঘটনা ঘটে।” ইতিমধ্যেই পুলিশ ও রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তাড়াহুড়ো করে রেললাইন পার হওয়ার সময়েই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930