"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাতের আঁধারে জ্বলে উঠলো তারাতলার এক রেস্তোরাঁ

Share

রায়া দাসঃ কলকাতাঃ বুধবার রাতের শহরের তারাতলার এক নামী রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দমকল বাহিনীর তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিন রাতের দিকে তারাতলার ওই রেস্তোরাঁয় হঠাৎ আগুন দেখতে পান কর্মী ও ক্রেতারা। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়তেই আতঙ্ক তৈরি হয় উপস্থিত ক্রেতা ও কর্মীদের মধ্যে। সকলেই প্রাণ বাঁচিয়ে নিরাপদ জায়গায় সরে যেতে পেরেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণে রেস্তোরাঁর ভিতরের কিছু আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে গিয়েছে বলে প্রাথমিক অনুমান। যদিও শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031