"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কলকাতা আসার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে যাত্রী বোঝাই বেসরকারী বাস

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে দ্রুত গতিতে ছুটে আসা একটি যাত্রী সমেত সরকারী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বড়োসড়ো দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় প্রায় ১২ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি আসানসোল দুর্গাপুর থেকে নিবেদিতা সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।

জানা গিয়েছে, আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিবেদিতা সেতুর গার্ডরেলে ধাক্কা মারে। এর জেরে বাসটির ভিতরে থাকা একজন বয়স্ক মহিলা যাত্রী রাস্তায় ছিটকে পরেন। এছাড়া দশ থেকে বারো জন যাত্রী আহত হয়েছেন। বালি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আর বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বালি ট্রাফিক পুলিশ সহ নিবেদিতা সেতু টোল প্লাজার কর্মীরাও উদ্ধার কাজে হাত লাগান।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31