"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এলোপাথাড়ি ছুরির কোপে প্ল্যাটফর্মের উপর মৃত্যু হলো ১ জন ব্যক্তির

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ দক্ষিণ পূর্ব রেলের মৌড়ীগ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ ঘটনা ঘটে। এলোপাথাড়ি ছুরির কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্রান্তের। হামলাকারীকে তাড়া করে ধরে ফেলেন যাত্রীরা। গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, এদিন দুপুরে মৌড়ীগ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ওপর যে শৌচালয় রয়েছে, তার সামনে এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে অন্য একজনের উপর ঝাঁপিয়ে পড়েন। এলোপাথাড়ি ছুরির কোপে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখে প্রথমে হতচকিয়ে যান যাত্রীরা। তবে আততায়ী ছুরি নিয়ে পালানোর চেষ্টা করলে প্ল্যাটফর্মের যাত্রীরা তাঁকে পিছন থেকে ধাওয়া করেন। হাতেনাতে ধরে ফেলেন। শুরু হয় গণপিটুনি।

খবর যায় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে। পুলিশ এসে হামলাকারীকে অস্ত্র সমেত আটক করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌচালয়ের টেন্ডার নিয়ে গন্ডগোলের জেরে এই খুন। আততায়ী শৌচালয়ের টেন্ডার আগে পেলেও এবারে নিহত ব্যক্তি টেন্ডার পেয়েছেন। এই নিয়ে শত্রুতার জেরে এই খুন বলে মনে করছে পুলিশ। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031