"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তৃণমূলের বিজয় মিছিলে বোমা ফেটে মৃত্যু হলো ১ নাবালিকার

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ বিধানসভার উপনির্বাচনের ভোটগণনার দিনই কালীগঞ্জের মেলেন্দি এলাকায় বোমা বিস্ফোরণে ১ নাবালিকার মৃত্যু হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূলের বিজয়মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সেই বোমা ফেটেই মৃত্যু হয় ওই নাবালিকার। এই ঘটনায় এখনো অবধি পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম আফতাব শেখ। মৃত চতুর্থ শ্রেণীর পড়ুয়া তামান্না খাতুন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই বিজয়মিছিল বার করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, সেই মিছিল থেকে বোমা ছোড়া হয়েছে। বাড়ি ফেরার পথে ওই বোমার আঘাতে আহত হয় ওই নাবালিকা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় নাবালিকার। মৃতার মা সাবিনা ইয়াসমিন এ প্রসঙ্গে বলেন, ‘‘আমি দেখেছি কারা বোমা ছুড়েছে। আমরা সিপিএম করি। ওদের নাম না জানলেও সকলের মুখ চেনা, সবাই তৃণমূল করে।’’

কালীগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় ঘটনার নিন্দা করেছেন। তাঁর দাবি, তৃণমূল রক্তপাত ছাড়া ভোটে জিততে পারে না! তাঁর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এটাই জয়ের মূল্য? যদিও তৃণমূল বোমা ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে।


মুখ্যমন্ত্রী এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করে জানান, যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। রাজ্য পুলিশও জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে থাকা দোষীদের গ্রেফতার করতে কড়া পদক্ষেপ করা হবে। জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, এই এলাকায় ২০২৩ সাল থেকে দুই গোষ্ঠী মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বোমার স্প্রিন্টারের আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে।

ময়নাতদন্ত ও ফরেন্সিক ফরেন্সিক রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে। কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এই ঘটনায় শোকপ্রকাশ করে দোষীদের কঠোর শাস্তির দাবী তুলেছেন। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নাসিরুদ্দিন (লাল) আহমেদ কালীগঞ্জে জয়ী হয়েছিলেন। তবে নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এই কেন্দ্রে। সেই উপনির্বাচনে ৪৯,৭৫৫ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী তথা নাসিরুদ্দিনের কন্যা আলিফা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31