"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সিদ্ধ তান্ত্রিক হতে চেয়ে যুবকের হাতে বলির শিকার হলো ১ নাবালিকা

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ সিদ্ধ তান্ত্রিক হতে গেলে দীপাবলির রাতেরবেলা এক নাবালিকাকে বলি দেওয়া প্রয়োজন। আর তাই ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে খুন করে হরিয়ানা থেকে কলকাতায় পালিয়ে আসতে গিয়ে কালকা মেলের এস-৬ কামরা থেকে পুলিশের হাতে ধরা পড়লো শিবকুমার নামে এক যুবক।  

পুলিশ সূত্রে জানা যায়, হরিয়ানার পুলিশ হাওড়া জিআরপির কাছে শিবকুমারের ছবি-নাম পাঠিয়ে জানিয়ে দেয়, ‘‘সে এক জন নাবালিকাকে ধর্ষণ ও খুন করে হরিয়ানার পানীপত থেকে কালকা মেলে কলকাতায় আসছেন।’’ এই খবর পেয়েই জিআরপি তদন্তে নেমে বর্ধমান স্টেশন থেকে নজরে রাখা শুরু করেন। 
রেল পুলিশ জানতে পারে, শিবকুমার বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন। পরে টিকিট পরীক্ষককে জরিমানা দিয়ে টিকিট কেটেছিলেন। এরপর ট্রেন হাওড়া আসতেই শিবকুমারকে গ্রেফতার করা হয়। এরপর হরিয়ানা পুলিশের একটি দল হাওড়ায় এলে তাকে জিআরপি তাদের হাতে তুলে দেয়।  

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930